২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৮
শিরোনাম:

বিএনপি মগজে গুম মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো বহন করছে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, জামাল উদ্দিন হত্যার ঘটনা উন্মোচিত হওয়ার পরও বিএনপি মুখে যত কথাই বলুক, নিজেরাই মনন-মগজে গুম, হত্যা, ষড়যন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের মত বিষয়গুলো বহন করছে। যমুনা টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১১ ডিসেম্বর) তার বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। বিএনপি নেতাদের বিচার বিভাগ নিয়ে অভিযোগ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার বিচার বিভাগের ওপর ন্যূনতম কোনো হস্তক্ষেপ করছে না। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। বিএনপির কাছে বিচার বিভাগের স্বাধীনতা মানে বিচারের রায় নিজেদের পক্ষে যেতে হবে। তারা রায় নিজেদের পক্ষে গেলে বলে, বিচার বিভাগ স্বাধীন। আর বিপক্ষে গেলে বলে, বিচার বিভাগের ওপর সরকার হস্তক্ষেপ করছে। বিএনপির এ দ্বৈতনীতি জনগণের কাছে এখন স্পষ্ট।

এসময় সড়ক ও মহাসড়কে ঘন কুয়াশায় অধিক গতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পরিবহন শ্রমিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান ওবায়দুল কাদের। ঢাকা পোস্ট

Loading