২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৭
শিরোনাম:

কানাডায় ঢুকতে না পেরে ঢাকার পথে ডা. মুরাদ

কানাডায় প্রবেশ করতে না পেরে সেখান থেকে ঢাকা ফেরার পথে এখন দুবাই বিমানবন্দরে আছেন সদ্য পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। রবিবার ঢাকা ফেরার জন্য টিকিটি কেটেছেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, কাল সকাল ৮টা ২০ মিনিটে তিনি ঢাকায় ফেরার প্রস্তুতি নিয়েছেন। তবে, স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তার অবস্থানের ব্যাপারে কিছু জানা নেই তার। ডিবিসি টিভি

এর আগে ডা. মুরাদ আমিরাতের একটি ফ্লাইটে স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টা ৩১ মিনিটে টরন্টো পিয়ারসন্স আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাকে আটকে দেয় কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি। ভ্রমণ সংক্রান্ত যথাযথ কাগজপত্র না থাকায় কানাডায় ঢুকতে দেয়া হয়নি মুরাদ হাসানকে। এ সময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

Loading