Thank you for reading this post, don't forget to subscribe!
শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এতথ্য জানান। বার্তা ২৪
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। দ্রুততম সময়ে সবাইকেই টিকা নিতে হবে। করোনায় ৬০ বছরের বেশি বয়সীদের মৃত্যুঝুঁকি বেশি থাকে। সেজন্য এই বয়সী জনগোষ্ঠীকে টিকার বুস্টার ডোজ আগে দেওয়া হবে।
তিনি বলেন, বুস্টার ডোজের প্রয়োগ বিষয়ে জাতীয় পরামর্শক কমিটির সুপারিশের অপেক্ষায় আছি। অ্যাপটাকে আপডেট করার কাজ চলছে।
অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ বাংলাদেশে শনাক্ত হওয়া নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমিক্রন খুবই সংক্রামক এবং দ্রুত ছড়ায়। কিন্তু এর উপসর্গ মৃদু। এখনও কোনো মৃত্যু সংবাদ আমরা পাইনি। এটা ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে বেশি ক্ষতিকারক নয়। উপসর্গ একইরকম। তাই ওমিক্রন ঠেকাতে সব প্রস্তুতি নিয়েছে সরকার। বাড়ানো হয়েছে স্ক্রিনিং।
![]()