২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:০৫
শিরোনাম:

খালেদা জিয়ার বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠিতে যা লিখলেন অস্ট্রেলীয় এমপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য আবিগেল বয়েড। সোমবার (১৩ ডিসেম্বর) এ চিঠি লেখেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

চিঠিতে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান বয়েড।

চিঠিতে তিনি লেখেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়োজনীয় চিকিৎসার বিষয়ে মানবিক পদক্ষেপ নিতে বাংলাদেশের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হিসেবে আপনার প্রতি অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সদস্য হিসেবে আমরা আহ্বান জানাচ্ছি।’

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিশীল পরিস্থিতি সবার জ্ঞাত উল্লেখ করে বয়েড লেখেন, খালেদা জিয়ার পরিবারের আবেদন মঞ্জুর এবং তাকে বিদেশে জরুরি চিকিৎসাসেবা নেওয়ার অনুমতি দিতে আপনার (শেখ হাসিনা) প্রতি আমরা আবেদন জানাচ্ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদেশে তিনি বলেন, যদি বন্দি অবস্থায় তিনি (খালেদা জিয়া) মারা যান, তাহলে সেটা ব্যক্তিগতভাবে খালেদা জিয়ার জন্য এবং তার পরিবারের জন্য ট্র্যাজেডি হয়ে থাকবে। অনুগ্রহ করে খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা পাওয়ার অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করুন।

Loading