ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রোকেয়া হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বীকে বেদম মারধরের অভিযোগে করা মামলায় ছাত্রলীগের পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক এ পরোয়ানা জারি করেন। বাদী পক্ষের আইনজীবী আবদুল্লাহ আল জাহিদ ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ মামলার তদন্ত সংস্থা পিবিআই পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতে প্রতিবেদন দাখিল করেছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আসামিরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি, বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তা, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা শাহ জালাল, মো. এনামুল ও শেখ তানসেন।
এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি মারধরের অভিযোগ এনে ফাল্গুনী দাস আদালতে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
![]()