৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৩
শিরোনাম:

ঢাকাকে ঘিরে নতুন পরিকল্পনা ধীরে ধীরে দৃশ্যমান হবে: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমরা ঢাকাকে ঘিরে অনেক নতুন পরিকল্পনা গ্রহণ করেছি। ইতোমধ্যে কিছু কার্যক্রমও শুরু হয়েছে। ধীরে ধীরে এসব পরিকল্পনা ঢাকাবাসীর কাছে দৃশ্যমান হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, আমরা মনে করি একটি বাসযোগ্য মহানগরী গড়ে তুলতে ‘ঢাকা সমিতি’ উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। ঢাকা সমিতির কার্যক্রম, পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে আমরা ঢাকাবাসীর জন্য আরও পরিপূরক হিসেবে কাজ করতে পারব।

নয়াবাজার এলাকায় ঢাকা মহানগর সমিতির (ঢাকা সমিতি) প্রধান কার্যালয় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কোরআন খতম, দোয়া এবং শীতার্থ দুঃস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

শেখ তাপস বলেন, আমার নির্বাচনের সময়ও আমি এখানে এসেছিলাম। আমি আসলে খুবই আশ্চর্যান্বিত হলাম যে, ঢাকা সমিতি এত ঐতিহ্যবাহী একটি সমিতি কিন্তু এত বছরেও এই সমিতির নিজস্ব কোন স্থাপনা বা জায়গা নেই। আমরা এই এলাকাকে ঘিরে একটা পরিকল্পনা করেছি।

তিনি বলেন, এখানে একটা খেলার মাঠ, মার্কেট, কাঁচা বাজার এরকম অনেক কিছু করার পরিকল্পনা করেছি। সেখানে ঢাকা সমিতি যেন দীর্ঘমেয়াদী বন্দোবস্তের আওতায় তাদের সামাজিক কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে আমরা সে রকম চিন্তা-ভাবনা করছি।

ঢাকা সমিতির সভাপতি ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা সমিতি আয়োজিত অনুষ্ঠানে শীতার্ত মানুষদের মাঝে এক হাজার কম্বল বিতরণ করা হয়।

Loading