ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তারিক সাঈদের মাতা মরহুমা সুফিয়া বেগম(৭০) এর রুহের মাগফিরাত কামনা করে মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে কুরআন খতম ও দোয়ার আয়োজন।
Thank you for reading this post, don't forget to subscribe!১৪/১২/২০২১ তারিখ এশার নামাজের পরে শাহজাহানপুর আমতলা মাযহারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শাহজাহানপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ মারুফ খানের উদ্যোগে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তারিক সাঈদের
মাতা মরহুমা সুফিয়া বেগম(৭০) এর রুহের মাগফিরাত কামনা করে মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে দোয়ার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাহানপুর থানা আওয়ামিলীগের সভাপতি মো: আব্দুল লতিফ, ১১ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মো: কামরুজ্জামান বাবুল,সাধারন সম্পাদক মো: জাকির হোসেন,আওয়ামিলীগ নেতা মো: আক্তার হোসেন ,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর শাহজাহানপুর থানার সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল মুনিমসহ ছাত্রলীগ,যুবলীগ, ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। উল্লেখ্য: গত ৬ ই ডিসেম্বর ২০২১ রাত ১১:৩০ মিনিটে ফরিদপুর জেলার কোমরপুর বৈঠাখালী গ্রামে মোছা:সুফিয়া বেগম(৭০) ইন্তেকাল করেন।
![]()