২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৭
শিরোনাম:

ঢাকায় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, লালগালিচা সংবর্ধনা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আয়োজনে অংশ নিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন তিনি। বুধবার বেলা ১১.১০ মিনিটে দিকে ভারতের বিমান বাহিনীর একটি ফ্লাইটে তিনদিনের সফরে সস্ত্রীক ঢাকায় পৌঁছান কোবিন্দ। রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশে তার এটি প্রথম সফর। বাসস

Thank you for reading this post, don't forget to subscribe!

বঙ্গভবন প্রেস উইং জানায়, ভারতের রাষ্ট্রপ্রধান এবং তার স্ত্রী সবিতা কোবিন্দকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং তার স্ত্রী রাশিদা খানম। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে ২১ বার তোপধ্বনি দিয়ে স্বাগত জানানো হয় রামনাথ কোবিন্দকে। তিন বাহিনীর সুসজ্জিত একটি দল দেয় গার্ড অব অনার। দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। গার্ড পরিদর্শন শেষে ভারতের রাষ্ট্রপতিকে লাইন অব প্রেজেন্টেশনের সঙ্গে পরিচয় করিয়ে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, কৃষিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, আইজিপিসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সহধর্মিণী ছাড়াও রয়েছেন তাদের কন্যা, ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী ও দুই জন সংসদ সদস্য।

বিমানবন্দর থেকে বেলা সাড়ে ১২টায় তিনি চলে যান সাভার স্মৃতিসৌধে। সেখানে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর রামনাথ কোবিন্দ সেখানে একটি গাছের চারা রোপণ করেন। এছাড়া তিনি স্মৃতিসৌধের ‘সফর বইয়ে’ স্বাক্ষর করেন।

সাভার স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বেলা সোয়া ১টার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

Loading