২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৭
শিরোনাম:

কাল প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান, পরদিন সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘মহাবিজয়ের মহানায়ক’ শীর্ষক দুইদিন ব্যাপী অনুষ্ঠান শুরু হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আলোচনা পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। অতিথির বক্তব্য রাখবেন ভারতের রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ।

দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার মুজিববর্ষ উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এ আয়োজন করছে। এরই মধ্যে মঞ্চ ও আলোকসজ্জাসহ সকল আয়োজনই সম্পন্ন হয়েছে। জাতীয় বাস্তবায়ন কমিটি একাধিকবার অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন।

অনুষ্ঠান শুরুতেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে জাতীয় পতাকা হাতে দেশের সর্বস্তরের মানুষ এ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানা যায়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখবেন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। এ অনুষ্ঠানে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা অতিথিকে ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধাস্মারক প্রদান করা হবে।

১৬ই ডিসেম্বর সাড়ে ৪টায় উদ্বোধনের পরে আলোচনা অনুষ্ঠান শুরু হয়ে রাত ৮টায় শেষ হবে। পরদিন সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধা সাড়ে ৫টা শুরু হয়ে চলবে ৭টা পর্যন্ত।

অনুষ্ঠান টেলিভিশন এবং বেতারের মাধ্যমে বিভিন্ন বেসরকারি চ্যানেল ও মিডিয়ায় সরাসরি সম্প্রচারের মাধ্যমে প্রচার করা হবে বলে জানা যায়।

Loading