৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪০
শিরোনাম:

হাতিরঝিল মাতাবেন জেমস-হাসান-টুটুল

এক মঞ্চেও বহু কনসার্টে দেখা গেছে তাদের। তবে মাঝে বেশ লম্বা বিরতি গেছে। সেই বিরতি কাটিয়ে আবারও একই আয়োজনে গান করতে আসছেন ব্যান্ড গানের দুই নন্দিত তারকা জেমস ও হাসান। তাদের সঙ্গে থাকবেন আরেক জনপ্রিয় গায়ক এস আই টুটুলও।

Thank you for reading this post, don't forget to subscribe!

আগামীকাল ১৬ ডিসেম্বর রাত ৯টায় হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারের ‘লাল সবুজের মহোৎসব’-এ পারফর্ম করবেন এই তিনজন।

বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে ১৬দিন ব্যাপী এক মহাআয়োজন। ‘লাল সবুজের মহোৎসব’ নামের অনুষ্ঠানটি আয়োজন করছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)।

এই আয়োজনের অংশ হিসেবেই ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কনসার্ট। সেখানে গাইতে দেখা যাবে জেমস, হাসান ও এস আই টুটুলকে। এটি সবার জন্য থাকবে উন্মুক্ত।

Loading