রাজধানীর নাজিরাবাজারের তাইয়েবা হোটেলের পাশে জুতা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানীর নাজিরাবাজারের তাইয়েবা হোটেলের পাশে জুতা তৈরির একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ শনিবার সন্ধ্যায় আগুন লাগার খবর পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, সাড়ে পাঁচটার দিকে পুরান ঢাকার নাজিরাবাজারের তাইয়েবা হোটেলের পাশে ১০ তলা ভবনের দ্বিতীয় তলায় জুতা তৈরির একটি কারখানায় আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
![]()