মাত্র তিনটি সিনেমা মুক্তির মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছেন পূজা চেরী। মুক্তিপ্রাপ্ত ‘নূর জাহান’, ‘পোড়ামন ২’ এবং ‘দহন’-এ দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে পূজ মুগ্ধ করেন দর্শকদের। এই নায়িকার নতুন সিনেমা ‘শান’ মুক্তি পাচ্ছে ৭ জানুয়ারি।
Thank you for reading this post, don't forget to subscribe!এম রাহিমের পরিচালনায় এ সিনেমায় পূজাকে দেখা যাবে একজন কণ্ঠশিল্পীর চরিত্রে। সেই চরিত্রের দেখা মিলল গানে গানে।
পূজার পারফর্মে সিনেমাটির ‘ও দয়াল’ শিরোনামে একটি গান প্রকাশ হয়েছে। বড় আয়োজনের এই গানে পূজা হাজির হলেন একজন কণ্ঠশিল্পীর চরিত্রে। সেখানে তিনি উপস্থিত হাজারও শ্রোতাদের মুগ্ধ করলেন। গানের ভিডিওতে পূজাকে দেখা যায়, লাইভ কনসার্টে গাইছেন। পরনে ঝলমলে পোশাক। গানের তালে তালে অঙ্গভঙ্গিমায় ছড়িয়ে দিচ্ছেন রূপের আবেদন।
গায়িকার চরিত্রটি পূজা চেরী কাছে একেবারে নতুন ধরনের চরিত্র উল্লেখ করে তিনি বললেন, কণ্ঠশিল্পী হিসেবে সিনেমার একটি গানে আমাকে স্টেজে পারফর্ম করতে দেখা যাবে। সেই গানটি প্রকাশ পেয়েছেন। এই চরিত্রটি করতে গিয়ে বুঝেছি শিল্পীরা অনেক কষ্ট করে স্টেজে গান করেন। তাদের কাজটা সহজ নয়। পুরো সিনেমা জুড়ে একজন কণ্ঠশিল্পীর বিভিন্ন দিক প্রেজেন্ট করেছি।
পূজার কথা, আমি যখন যে কাজটি করি তা বেস্ট দেবার চেষ্টা করি। ‘শান’ বড় আয়োজনের সিনেমা। শুধু আমি নয়, টিমের প্রত্যেক সদস্যের পারফেক্ট কাজ উপহার দেয়ার চেষ্টার কোনো কমতি ছিল না। এখন মুক্তির দিন গুনছি।
স্টেজে পূজার পরিবেশনায় ‘ও দয়াল’ গানটি গেয়েছেন ঐশী। রাকিব হাসান রাহুলের কথায় সুর-সংগীত করেছেন প্রীতম হাসান। গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতের জয়েশ প্রধান।
১০ ডিসেম্বর ‘শান’র ট্রেলার প্রকাশ পায়। মানব পাচার দমনের সত্য ঘটনা অবলম্বনে অন্যরকম কাহিনীর অ্যাকশন থ্রিলার ধাঁচের হাইভোল্টেজ ট্রেলারটি নেটিজনরা দারুণভাবে গ্রহণ করেন। তৃপ্তির ঢেকুর তুলে সমালোচকরা বলেছেন, দেশীয় সিনেমার এমন হাইভোল্টেজ ট্রেলার কমই দেখা গেছে অতীতে। বিষয় করে পুরো ট্রেলার জুড়ে সিয়াম ছিলেন অপ্রতিরোধ্য, অবিশ্বাস্য!
সিয়াম-পূজা ছাড়া আরও শান সিনেমায় আছেন তাসকিন রহমান, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, চম্পা, ডন, হাসান ঈমাম, নাদের চৌধুরী, মুরাদ পারভেজ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান, ওয়াহিদুর রহমান।
গল্প সাজিয়েছেন আজাদ খান। সংলাপ লিখেছেন আজাদ খান ও নাজিমুদ্দীন। সিনেমাটিতে বলিউডে এ প্রজন্মের সবচেয়ে চাহিদা সম্পন্ন দুই কণ্ঠশিল্পী আরমান মালিক ও পলক মুছল প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় প্লেব্যাক করেছেন।
![]()