৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৫
শিরোনাম:

মিনিকেট ও নাজিরশাইল নামে কোনো ধান নেই: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মিনিকেট ও নাজিরশাইল নামে কোনো ধান নেই। অন্যান্য জাতের ধানকে এসব ধানের চাল বলে বিক্রি করা হচ্ছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ইন্টারন্যাশনাল নিউট্রিশন অলিম্পিয়াড উপলক্ষ্যে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

খাদ্যমন্ত্রী বলেন, মিনিকেট নামে ধান নেই। যে সরু চাল খাওয়া হচ্ছে, তার মধ্যে জিরাশাইল ও শম্পা কাটারিই বেশি। এমনকি নাজিরশাইল নামেও কোনো ধান নেই। ২৮ ও ২৯-ধানকেও মিনিকেট বলে চালানো হয়, আর আমরাও (জনগণ) মিনিকেটই খুঁজি।

এ সময় সবাইকে সাদা স্বচ্ছ চালের পরিবর্তে লাল চাল খাওয়ার জন্য আহ্বান জানান তিনি।

Loading