৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৪
শিরোনাম:

বেগম জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে ৬ জেলায় বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ

বুধবার (২২ ডিসেম্বর) প্রথম দিনে দেশের ৬ জেলায় সমাবেশ করছে বিএনপির নেতাকর্মীরা। জেলাগুলো হচ্ছে- টাঙ্গাইল, হবিগঞ্জ, যশোর, বগুড়া, দিনাজপুর ও ব্রাহ্মণবাড়িয়া।

Thank you for reading this post, don't forget to subscribe!

বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জনমত গড়তে ৩২ জেলায় সমাবেশ করবে বিএনপি। আজ থেকে জেলা পর্যায়ের সমাবেশটি শুরু হবে।

আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত দেশের জেলা ও বিভাগীয় শহরে এসব সমাবেশ চলবে। দলীয় প্রধানের চিকিৎসা ইস্যুতে এই প্রথমবারের মতো দেশজুড়ে একযোগে অনুষ্ঠেয় এসব কর্মসূচিতে দলের স্থায়ী কমিটি, সিনিয়র নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করবেন।

Loading