৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৩
শিরোনাম:

সংলাপের আমন্ত্রণে বঙ্গভবনে জাসদ

রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দিয়ে বুধবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার পর বঙ্গভবনে ঢোকে জাসদের ছয় সদস্যের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ডিবিসি টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

[৩] নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতিনিধি দল। নিউজ বাংলা

[৪] রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দিয়ে জাসদ নেতাদের বুধবার বিকেল সাড়ে ৩টার পর বঙ্গভবনে ঢুকতে দেখা যায়। দলের সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছেন এই সংলাপে। বিকেল ৪টায় তাদের সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শুরু হওয়ার কথা।

[৫] ইনু ছাড়া প্রতিনিধি দলে রয়েছেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, মোশাররফ হোসেন ও রেজাউল করিম তানসেন।

[৬] বঙ্গভবনে প্রবেশের সময় জাসদ কী প্রস্তাব রাখবে, জানতে চাইলে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘সংলাপ শেষে ফিরে কথা বলব।’ সার্চ কমিটি গঠনে কারো নাম প্রস্তাব করবেন কি-না, এমন প্রশ্নের জবাবে একই উত্তর দেন ইনু।

[১] সোমবার ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হবে আদিবাসী দিবস ≣ মুমিনদের শান্তিপ্রাপ্ত আত্মা বলে সম্বোধন করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন ≣ [১] সাবেক লঙ্কান ক্রিকেটার জয়াসুরিয়া নিষেধাজ্ঞা কাটিয়ে আবার কোচিংয়ে ফিরছেন
[৭] এর আগে মঙ্গলবার জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম নিউজবাংলাকে বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের সুনির্দিষ্ট আইন না থাকা অবস্থায় মন্দের ভালো হিসেবে রাষ্ট্রপতির সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠনের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি নির্বাচন কমিশন গঠনের জন্য দ্রুততার সঙ্গে আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হবে। এটাই আমদের মূল কথা।’ ঢাকা পোস্ট

[৮] সোমবার রীতি অনুযায়ী সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে শুরু হয় এবার রাষ্ট্রপতির সংলাপ। নিবন্ধিত ৩৮টি দলের সঙ্গে পর্যায়ক্রমে সংলাপ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

Loading