করোনার বুস্টার ডোজ নিতে কোনো নিবন্ধনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। খুব শিগগিরই সারা দেশে দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের কাছে এসএমএস চলে যাবে বলেও জানান তিনি।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (২২ ডিসেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত মুলাইদগ্রামের এক্সিউটিভ গ্রিনটেক্স কারখানায় শ্রমিকদের করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করে এসব কথা জানান তিনি। সেব্রিনা ফ্লোরা বলেন, ‘বুস্টার দিতে টিকার কোনো সঙ্কট দেখা দেবে না। দেশে পর্যাপ্ত করোনার টিকা মজুদ রয়েছে। শঙ্কিত হওয়ার কিছু নেই। গ্রাম পর্যায়েও টিকা নেওয়া মানুষ বুস্টার ডোজ পাবে।’
এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক ডা. বেলাল হোসেন, ন্যাশনাল নিউটিশনের সার্ভিসের পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, গাজীপুর সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রনয় ভূষণ দাস। এ দিন কারাখানার তিন হাজার শ্রমিককে অ্যাস্ট্রোজেনিকার করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হয়।
![]()