২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৭
শিরোনাম:

হবিগঞ্জে বিনা উসকানিতে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ: মির্জা ফখরুল

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপির চেয়ারপারসন রাজনেতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন। তিনি বলেন, এ হামলায় ৩০০ জন আহত হয়েছেন, একজনের চোখ নষ্ট হয়ে গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ পরিকল্পিতভাবে ওই হামলা করেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, পুলিশ হামলা করে তিন শতাধিক নেতাকর্মীকে আহত করেছে। এর মধ্যে দশ জনের অবস্থা গুরুতর। এ হামলার জন্য হবিগঞ্জের পুলিশ সুপার মুরাদ আলী, ওসি মাশুক আলী ও ওসি নাজমুল হাসানকে অবিলম্বে অপসারণের দাবি জানাচ্ছি।

বিএনপি মহাসচিব বলেন, আমরা যে কথাটা মূলত বলতে চাই, সরকার পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিসরকে একেবারেই সংকুচিত করে ফেলছে। আমাদের এই কর্মসূচিগুলো একেবারেই শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, কোনোভাবেই এই কর্মসূচিগুলোতে শান্তি ব্যাহত হয়নি, অন্তত বিএনপির মাধ্যমে হয়নি। অথচ তারা পরিকল্পিতভাবে সমাবেশগুলোতে বাধা দিচ্ছে। হবিগঞ্জ বিএনপির শক্ত ঘাঁটি, তাই এখানকার সমাবেশে গুলিবর্ষণ করে সমাবেশ বানচালের চেষ্টা করা হয়েছে।

 

Loading