মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহর সঙ্গে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এর আগে ছয় দিনের সরকারি সফরে গতকাল বুধবার (২২ ডিসেম্বর) মালদ্বীপ পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে স্ট্যাটিক গার্ড ও লালগালিচা অভ্যর্থনা জানানো হয়। ৭১টিভি
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, সরাসরি বিমান চালুর পর জাহাজ চালুর বিয়য়টি বিবেচনা করা হবে। আলোচনার পর বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত কর পরিহার, বন্দি বিনিময়, যুব ও ক্রীড়া বিষয়ে দু’টি চুক্তি ও দু’টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলা ট্রিবিউন
চুক্তি দু’টি হচ্ছে—দ্বৈত কর পরিহার এবং বন্দী বিনিময়। আর দু’টি সমঝোতা স্মারক হচ্ছে—বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্য সেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) এবং দু’দেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা। এ ছাড়া, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ চুক্তি নবায়ন করা হবে।
![]()