আগেই ঘোষণা এসেছিল বলিউড তারকা সানি লিওনকে পাওয়া যাবে বাংলাদেশি গানে। এবার তারই একঝলক সামনে আনল টিএম রেকর্ডস। গতকাল বুধবার টিএম রেকর্ডস প্রকাশ করল তাপসের কথা, সুর ও সংগীতে এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীর কণ্ঠে নতুন গান ‘দুষ্টু পোলাপাইন’র এক ঝলক।
Thank you for reading this post, don't forget to subscribe!সবচেয়ে বড় চমক, এই গানে মডেল হয়েছেন বলিউডের আলোচিত-সমালোচিত নায়িকা সানি লিওন।
ঐশী বলেন, ‘আমাকে প্রতিটি গানেই নতুন নতুন রূপে জন্ম দিচ্ছেন কৌশিক হোসেন তাপস। বরাবরের মতো বলতে চাই, তাদের কাছে আমি ঋণী। এটা দারুণ বিষয় যে আমার গানে পারফর্ম করছেন সানি লিওন!’
ঐশীর বিশ্বাস, পুরো গানটি প্রকাশ পেলে তা শ্রোতাদের মাঝে অন্যরকম একটি আলোড়ন তৈরি করবে।
জানা গেছে, ‘দুষ্টু পোলাপাইন’ গানটির দৃশ্যধারণ করা হয়েছে মুম্বাইয়ে। এটি নির্মাণ করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ও নির্মাতা আদিল শেখ।
![]()