২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৬
শিরোনাম:

ঝালকাঠিতে আগুনে পুড়ে লঞ্চে মৃত্যু ৩০ জনের দাফন সম্পন্ন

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বরগুনা সার্কিট হাউস সংলগ্ন ঈদগাহ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। শত শত মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। মৃত্যুদের দাফন করা হয় বরগুনার পোটকাখালীর গোরস্থানে। জানাজার পর নিহতদের পোটকাখালী গণকবরে দাফন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চার জনের লাশ নিয়ে গেছেন স্বজনরা। পরে আরও পাঁচ জনের লাশ হস্তান্তর করা হয়েছে। বাকি ৩২ লাশ বরগুনা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। এর মধ্যে দুই জনের লাশ শনাক্ত হয়েছে।

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, জানাজা শেষে বরগুনা পোটকাখালী গণকবরে ৩২ জনের দাফন সম্পন্ন হবে। যাদের পরিচয় শনাক্ত হয়নি তাদের ডিএনএ সংরক্ষণ করা হয়েছে।

 

Loading