৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪০
শিরোনাম:

কারিন ইলিয়াসের বৈধ স্ত্রী নয়, তারা লিভ টুগেদার করতেন : সুবাহ

সংগীতশিল্পী ইলিয়াসের সঙ্গে অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। ছবি: সংগৃহীতসংগীতশিল্পী ইলিয়াসের সঙ্গে অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা।  সম্প্রতি সংগীতশিল্পী ইলিয়াসের সঙ্গে বিয়ের বাঁধনে আবদ্ধ হয়েছেন ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। তার মাস খানেক আগে থেকেই তাদের প্রেমের গুঞ্জন চাউর হতে থাকে মিডিয়া পাড়ায়। এটি সুবাহর প্রথম বিয়ে হলেও ইলিয়াসের তৃতীয় বিয়ে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এদিকে দ্বিতীয় স্ত্রী ডিভোর্স না দিয়েই অভিনেত্রী সুবাহকে বিয়ের অভিযোগ উঠেছে ইলিয়াসের বিরুদ্ধে। সুইডেন থেকে সাংবাদিকদের কাছে এ অভিযোগের কথা জানিয়েছেন গায়কের দ্বিতীয় স্ত্রী মডেল কারিন নাজ। তার সেই অভিযোগের বিরুদ্ধে মুখ খুলেছেন ইলিয়াসের বর্তমান স্ত্রী সুবাহ।

রবিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে সুবা কারিন ইলিয়াসের স্ত্রী নয় বলেই দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছেন ইলিয়াসের তৃতীয় স্ত্রী মডেল সুবাহ। তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-

”ডিভোর্স লেটার দেখেই সম্পর্কে জড়িয়েছিলাম। আমি তাও বৈধভাবে কারিন এবং তার মা সুকন্যা দিপাকেও নিজেই সব খুলে বলেছি যে, আমরা দুজন বিয়ে করে ফেলবো। ইলিয়াস আমাকে বিয়ে করতে চায়, আমিও চাই। তাও ২ মাস আগে।

সংগীতশিল্পী ইলিয়াসের সঙ্গে অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। এখন যদি ওই মহিলারা অস্বীকার করেন যে, তারা কিছুই জানেন না! মানুষকে উল্টা পাল্টা মিথ্যা বলে তাহলে আমার কাছে প্রমাণ আছে যে, ইনফর্ম করেছিলাম তাদেরকে অনেক আগেই। আর যদি কোন পুরুষের ক্ষমতা থাকে বউ পালার সে একের অধিক বিয়ে করতে পারে। আর এমন তো না যে ডিভোর্স না দিয়ে বাচ্চা রেখে বিয়ে করেছে ইলিয়াস!

আমি তো জানি, ইলিয়াসের সাথে কারিন লিভ টুগেদার করেছিলো। কারণ হলো ওই বিয়ের কোনো লিগ্যাল কাবিননামাই নেই! হাহাহা…।

ওই মেয়ে থাকে বিদেশে। তিন বছর ধরে বাংলাদেশে আসে না। শুধু মোবাইলে কথা বললে কি সংসার হয় নাকি?

ওই মেয়ে করিন এবং তার মায়ের অনেক অবৈধ সম্পর্ক আছে বিদেশে এবং বাংলাদেশে এটাও আমি জানি। সে মেন্টালিভাবে প্যারা দিতো অলওয়েজ। এটা ইলিয়াসের সার্কেলের সবাই জানে যে ওরা ম্যারেড লাইফে কখনো হ্যাপি ছিল না। আর ঐ মেয়ে তিন বছর ধরে বাংলাদেশে আসে না ফিজিক্যাল রিলেশনও ছিল না।

আমি তখন ইলিয়াসের ভালো বন্ধু ছিলাম। পরে আমাদের দুজনের ভালোলাগা থেকেই বিয়ের ডিসিশন নিয়ে আমরা ফ্যামিলিগত ভাবে সবাইকে জানিয়ে যা করার করেছি। আমরা তো পাপ কিছু করিনি। আমাকে আর ইলিয়াসকে যদি আপনাদের ভালো না লাগে প্লিজ ইগ্নোর করতে পারেন। আমাদের দুজনকে ফলো করার দরকার নাই, দরকার নাই লাইক দেওয়ার…দরকার নাই। আমরা দুজন দুজনের সাথে ভালো আছি আলহামদুলিল্লাহ!

আমরা চেয়েছিলাম যখন ফাইনালি বড় করে অনুষ্ঠান করব তখন মিডিয়া পাবলিককে বলবো। কিন্তু এতো অশান্তির জন্য তা করা সম্ভব হলো না। আমাদের জন্য দোয়া করবেন। বিনা কারণে হ্যারেসমেন্ট করলে মানহানি মামলা করতে বাধ্য হবো। আইন সবার জন্যই সমান। আমার কিছু বলার নেই আর।”

প্রসঙ্গত, সুবাহ গায়ক ইলিয়াসের তৃতীয় স্ত্রী। এর আগে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী নিশাত তাবাসসুমকে বিয়ে করেন ইলিয়াস। সেই বিয়ে বেশি দিন টেকেনি। এরপর দ্বিতীয়বারের মতো কারিন নাজ নামের এক মডেলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ইলিয়াস। কারিন সুইডেনের স্টোকহোমে বসবাস করেন। সে বিয়েও ভেঙে গেছে। সম্প্রতি নতুন করে সংসার শুরু করলেন সুবাহ’র সঙ্গে।

উল্লেখ্য, নবাগত নায়িকা সুবাহ ছয়টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে এখন পর্যন্ত তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি। অন্যদিকে, ইলিয়াস হোসাইন ‘না বলা কথা’, ‘আমার ভিতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’, ‘শোন একটা কথা বলি’ গানগুলোর মাধ্যমে শ্রোতামহলে তুমুল জনপ্রিয়তা পান।

 

Loading