৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৩
শিরোনাম:

যানজটে রেলক্রসিংয়ে আটকে থাকা বাসে ট্রেনের ধাক্কা, নিহত ২

নারায়ণগঞ্জে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। আজ রোববার সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ শহরের এক নম্বর রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান এ তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা সদরের এক নম্বর রেলগেট এলাকায় যানজটের কারণে রেললাইনের ওপরে আনন্দ পরিবহনের একটি বাস আটকে যায়। ট্রেন আসছে দেখেও বাসটি সরতে পারেনি। পরে ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

Loading