২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৫
শিরোনাম:

মেয়েকে নিয়ে ব্যালট ছিনতাই, আওয়ামী লীগ নেতার কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি: পুলিশের হাতে আটক বাবা-মেয়ে। ছবি: ইত্তেফাকপুলিশের হাতে আটক বাবা-মেয়ে। ছবি: ইত্তেফাক
ঠাকুরগাঁও সদর উপজেলায় ভোট কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাবুল ও তার মেয়েকে আটক করা হয়েছে। পরে আওয়ামী লীগ নেতাকে ৬ মাসের কারাদণ্ড এবং তার মেয়েকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ ১৫ রাউন্ড ফাঁকা বুলেট নিক্ষেপ করা হয়। বুলেট লেগে স্থানীয় হোসেন আলী (৩৫) নামে একজন আহত হয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

রবিবার (২৬ ডিসেম্বর) উপজেলার আখানগর ইউনিয়নের উত্তর ঝাড়গাঁও রহমানিয়া দাখিল মাদ্রাসা ভোটে কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কেন্দ্রে প্রায় আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে বিজিবি, র‌্যাব ও প্রশাসন কেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট রাকিবুজ্জামান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দোষীদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঠাকুরগাঁও সদর উপজেলায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সদর উপজেলার ২০টি ইউনিয়নে মোট প্রার্থীর সংখ্যা ৯৬০ জন। চেয়ারম্যান পদে ৭৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ২০৯ জন, সাধারণ সদস্য পদে ৬৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, সদর উপজেলার ২০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৪৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ৯৮৮ জন ও নারী ভোটার ১ লাখ ৮২ হাজার ৪৪৫ জন।

Loading