২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:০৫
শিরোনাম:

সন্ধ্যার গণনায় ‍যে মেম্বার প্রার্থী ০ ভোট পেয়েছিলেন, রাতের গণনায় তিনি পেয়েছেন ৮২ ভোট (ভিডিও)

ডেস্ক রিপোর্ট: রাজশাহীর চারঘাট এলাকার ইউসুফ পুর এলাকায় ঘটেছে এ ঘটনা। প্রথম গণনার পর জানানো হয় এক নম্বর ওয়ার্ডের মেম্বর প্রার্থী আবু তালিব কোনো ভোটই পাননি। এই ঘোষণায় হতবাগ প্রার্থী, সমর্থকসহ সকলেই।

Thank you for reading this post, don't forget to subscribe!

৪র্থ ধাপের নির্বাচনে রাজশাহীর চারঘাটের ইউসুফপুর ইউনিয়নের বেলঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আন্দোলনের মুখে পাল্টেছে ভোটের ফলাফল। রোববার সন্ধ্যার গণনায় ‍যে মেম্বার প্রার্থী শুন্য ভোট পেয়েছিলেন, রাতের গণনায় তিনি পেয়েছেন ৮২ ভোট।আর প্রথম গণনায় জয়ী হলেও ২য় বারে পরাজিত। আবার সন্ধ্যার পরাজিত প্রার্থী রাতে হেসেছেন জয়ের শেষ হাসি। এলাকাবাসীর অভিযোগ ভোট কারচুপি প্রচেষ্টায় হয়েছে এমনটি।

বিস্তারিত ভিডিওতে

Loading