সোমবার (২৭ ডিসেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে বিএফডিসির ঠিকানায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মাধ্যমে পরীমণিকে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এবং ঢাকা জজ কোর্টের আইনজীবী ইসমাতুল্লাহ লাকী তালুকদার। শিল্পী সমিতি সূত্রে জানা গেছে, তারা এ ধরনের কোনো নোটিশ পায়নি।
Thank you for reading this post, don't forget to subscribe!নোটিশে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে কিছু ছবি ও ভিডিও অপসারণের জন্য ৩০ দিনের সময় দেওয়া হয়েছে। নোটিশে সেগুলোকে অশ্লীল বলা হয়েছে। একইসঙ্গে নোটিশে ভবিষ্যতে সব ধরনের শৈল্পিক মূল্যহীন কার্যকলাপ থেকে বিরত থাকতে তাকে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, পরীমণি গত ১ সেপ্টেম্বর মাদক মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার সময় তার হাতের তালুতে লেখা ছিল ‘ডোন্ট লাভ মি বিচ’। এরপর ১৫ সেপ্টেম্বর পরীমণি মামলার শুনানির জন্য আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। সেদিনও হাতের তালুতে যা লেখা ছিল তা ছিল অশ্লীল।
২৪ অক্টোবর ঢাকার হোটেল রেডিসন বলতে ৩০তম বার্থডে পার্টির আয়োজনেও তার পোশাক ও প্রদর্শিত অঙ্গভঙ্গি অশ্লীল ছিলো বলে নোটিশে উল্লেখ করা হয়।
লিগ্যাল নোটিশে আরও বলা হয়, পরীমণি একজন চলচ্চিত্র অভিনেত্রী বিধায় অনেকেই তাকে অনুসরণ করে। শিশু-কিশোর, তরুণ-তরুণীরা ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে। তাই পরীমণিকে এসব বিষয়গুলো বিবেচনা করতে হবে।
![]()