৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৩
শিরোনাম:

পর্যটক ধর্ষণের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। তার নাম ইসরাফিল হুদা জয় (২৮)। তিনি কক্সবাজারের বাহারছরা এলাকার বাসিন্দা।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত ডিআইজি মুসলেম উদ্দীন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্যুরিস্ট পুলিশের একটি টিম ইসরাফিল হুদা জয়কে আজ মঙ্গলবার সকালে চকরিয়া উপজেলা সদরের বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করে। ধর্ষণের ঘটনার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।

মামলায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হলো। তারা হলেন-ইসরাফিল হুদা জয় (২৮), প্রধান আসামি আশিকুল ইসলাম আশিক, রেজাউল করিম শাহাবুদ্দিন (২৫), মামুনুর রশীদ (২৮), মেহেদী হাসান (২১) ও হোটেল জিয়া গেস্ট ইনের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটন।

ভুক্তভোগী নারীর অভিযোগ, গত ২২ ডিসেম্বর শহরের কবিতা চত্বর রোড সংলগ্ন এক ঝুপড়ি ঘরে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয় তাকে। পরে হোটেলে নিয়ে দ্বিতীয় দফায় ধর্ষণ করা হয় তাকে।

এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর চারজনের নাম উল্লেখসহ দুই থেকে তিনজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন ভুক্তভোগীর স্বামী।

Loading