২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৮
শিরোনাম:

বাসচাপায় শিক্ষার্থী নিহত: রামপুরায় ৮ বাসে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহতের পর গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার হোতা মনির হোসেন ও তার ৩ সহযোগীকে বুধবার সকালে রাজধানীর রামপুরা ও কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। নিউজবাংলা২৪

Thank you for reading this post, don't forget to subscribe!

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, শিক্ষার্থী মৃত্যুর পর মনির ও তার সহযোগীরা একের পর এক বাসে আগুন দিয়েছে, ভাঙচুর করেছে। ওই দিন রাতে কার কী ভূমিকা ছিল, তা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব।

২৯ নভেম্বর রামপুরার বাংলাদেশ টেলিভিশন ভবনের কাছেই অনাবিল বাসের চাপায় নিহত হন শিক্ষার্থী মঈনুদ্দিন। ওই ঘটনার জেরে আটটি বাসে আগুন দেয়া হয়। ভাঙচুর করা হয় আরও অন্তত চারটি বাস। পরে পুলিশ সে ঘটনায় কয়েক’শ জনকে আসামি করে সড়ক পরিবহন আইনে নাশকতার মামলা করে।

 

Loading