বুধবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রূপকারী ইউনিয়নের দুকিলো নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বাংলা নিউজ
Thank you for reading this post, don't forget to subscribe!নিহতরা হলেন- গণতান্ত্রিক ইউপিডিএফের সশস্ত্র সদস্য জানং চাকমা (৩৮)। তবে জেএসএস সন্তু গ্রপের সশস্ত্র সদস্য এ ঘটনায় নিহত হলেও তার নাম জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন মো. মনু নামের এক যুবক। তার পায়ে দু’টি গুলি লাগে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রূপকারী ইউনিয়নের দুকিলো এলাকায় দোকানে বসে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা চা পান করছিলেন। এ সময় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা এসে অতর্কিত হামলা চালালে ঘটনাস্থলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের দু’জন ঘটনাস্থলে মারা যান।
![]()