নেয়ামূল হক নয়ন গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা কনফারেন্স রুমে ফটো জার্নালিজমে তথ্য প্রযুক্তির ব্যবহার ও নৈতিকতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!উপজেলা নিবার্হী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স গণমাধ্যম কর্মী ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধি সহ ইউনিয়ন পর্যায়ের দায়িত্বরত সচিবগন অংশগ্রহণ করেন।
এই প্রশিক্ষণটি বাস্তবায়ন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহযোগিতায় উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ- জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে।
উক্ত বিষয়ে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব মাহমুদুল হক মনি তথ্য মন্ত্রণালয়। মুদ্রণ ও প্রকাশনার আদেশের ব্যাপারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা।
সাংবাদিকতায় প্রতিটি সংবাদে সত্য প্রকাশে ছবি তোলার নীতি-নৈতিকতা থেকে একটি সফল উদ্দেশ্য বাস্তবায়নে একজন সাংবাদিকের ভূমিকা অপরিসীম।
উপজেলা ফেসিলিটি (UF) রুপা আক্তার এর সার্বিক সহযোগিতায় গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ, পেশাগত দায়িত্বের নীতি-নৈতিকতার গুরুত্বে দায়িত্বশীল হয়ে বস্তুনিষ্ঠ সত্য সংবাদ প্রকাশে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
![]()