৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৮
শিরোনাম:

কলাপাড়ায় ১০ লাখ টাকা অবৈধ জাল ধ্বংস করেছে কোস্টগার্ড

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৯ডিসেম্বর।। পটুয়াখালীর কলাপাড়ায় ২০ হাজার মিটার ঘন ফাসের লাল জাল জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার দুপুরে উপজেলার মহিপুরের নিজাপুর কোস্টগার্ড সদস্যরা বঙ্গোপসাগর মোহনার খাজুরা ও আন্দারমানিক নদীতে অভিযান চালিয়ে এ অবৈধ জাল জব্দ করে। অভিযানের টের পেয়ে জেলেরা সটকে পড়েছে। পরে কোস্টগার্ড স্টেশনের
সোনাতলা নদীর তীরে জদ্ধকৃত জাল পুড়ে ফেলা হয়েছে। এ জালের আনুমানিকমুল্য ১০ লাখ টাকা হতে পারে বলে কোস্টগার্ড সূত্রে জানা গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ জালগুলো একেবারেই অবৈধ। এতে বিভিন্ন প্রজাতির ছোট মাছ মারা যায়। তাই কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ঘন ফাসের লাল জাল জব্দ করে পুড়িয়ে
ফেলেছে। তবে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে
তিনি জানিয়েছেন।

Loading