ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে বিএনপির যোগ না দেওয়ার ঘোষণাকে গণতন্ত্রের জন্য খারাপ খবর বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে, সংলাপে না গেলেও ভোটকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি নির্বাচনে আসবে বলে তার ধারণা। সারাবাংলা
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মহামান্য রাষ্ট্রপতির সংলাপে যাবে না, এটা দেশের গণতন্ত্রের জন্য খারাপ খবর। তবে, গাধা যেমন পানি ঘোলা করে খায়, বিএনপিও পানি ঘোলা করে নির্বাচনে আসবে।
আগামী নির্বাচনেও বিএনপি আসবে- এমন ধারণা প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের নির্বাচনে যাওয়ার এজেন্ডা থাকবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। কারণ তারা জানে, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন অর্জনে জনগণের ভোটে বিএনপি জয়লাভ করতে পারবে না।
সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো ইসি গঠনে আইন করার পক্ষে যে মত দিয়েছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, এবারই আইনটা হওয়ার সম্ভাবনা ছিল, মহামারির কারণে সম্ভব হয়নি। এবার না হলেও আগামীবার আইন হবে। এবার সময় একেবারেই হাতে নেই। সার্চ কমিটি গঠন, যেটা এবার হচ্ছে, গতবারও হয়েছে, সেটাও আইনের বাইরে নয়, নিয়মের বাইরে নয়, সংবিধানের বাইরে নয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের কাছে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী জয় পাবেন বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, গত দুই নির্বাচনে নারায়ণগঞ্জে জয়লাভ করেছে আওয়ামী লীগ। এবারও জয়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন নেতা-কর্মীরা। জনসমর্থনের পাল্লা নৌকার প্রার্থীর দিকেই ভারী। দলের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। দল করলে দলের সিদ্ধান্ত মানতে হবে। নিজেদের মধ্যে ছোটোখাটো কিছু হয়ে থাকলে সেটা নিরসন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মির্জা আজম, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আবদুস সবুর, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য সৈয়দ আব্দুল আওয়াল শামীমসহ অন্যান্যরা।
![]()