নেয়ামূল হক নয়ন গজারিয়া প্রতিনিধি:
Thank you for reading this post, don't forget to subscribe!মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মানবিক চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান নিজস্ব অর্থায়নে চরবাউশিয়া পশ্চিম কান্দিতে প্রায় তিন শত দুঃস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন।
বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় চরবাউশিয়া পশ্চিম কান্দি অস্থায়ী চেয়ারম্যান কার্যালয়ে মোঃ আল মামুন প্রধান মেম্বারের সভাপতিত্বে, বিশেষ অতিথি হাজী মোঃ শাহাবুদ্দিন সরকার, সরোয়ার আহমেদ ফরাজী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক , বাউশিয়া ইউনিয়ন আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব এর উপস্থিতিতে দোয়া ও তবারক বিতরনের মধ্য দিয়ে কম্বল বিতরণ এর অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন মোঃ কবির সরকার সহকারী শিক্ষক পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়।
মানবিক চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান বলেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র প্রদান অব্যাহত থাকবে। তিনি আরো জানান বয়স্ক ভাতা, বিধবা ভাতা , মাতৃত্ব ভাতা যোগাযোগ ব্যবস্থা উন্নতি অব্যাহত থাকবে।
এছাড়া পশ্চিম কান্দির গ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হইতে নদীর পাড় পর্যন্ত পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থার কার্যক্রম অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহামারী করোনা সংক্রমণ এর সময় হতে বাউশিয়া ইউনিয়নের জনগণের পাশে থেকে বিভিন্ন সহযোগিতা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদানে বিভিন্ন উপকরণ প্রদান ও আগত টিকা গ্রহণকারীদের আরামদায়ক সুব্যবস্থা করে দেন মানবিক চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান।
গৃহহীনদের জন্য সরকারের পাশাপাশি নিজের অর্থায়নে ঘর নির্মাণ করে আশ্রয়হীনদের আশ্রয়নের মাথা গোঁজার ঠাঁই করে দিলেন জনগণের সেবক মিজানুর রহমান প্রধান।
অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাদান অব্যাহত রাখতে বিভিন্ন সহযোগিতা ও বাল্যবিবাহ রোধে বাউশিয়া ইউনিয়ন কে শূন্যের কোঠায় এনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন মানবিক চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান।
আগামী নির্বাচনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করতে সবার কাছে দোয়া চান।
![]()