২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫২
শিরোনাম:

অনেক লাশ দেখেছি, ভোটের মাঠে আর লাশ দেখতে চাই না: ইসি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম আরো বলেছেন, আমি নিজে নির্বাচন মনিটরিং করব। এই এলাকার ভোটারদের মধ্যে যেন ক্ষোভের সৃষ্টি না হয়। আপনাদের সহযোগিতা আমার দরকার। আপনারা মনে করবেন না আমরা উদাসীন। আপনাদের সহযোগিতা চাই। রোববার সিটি নির্বাচনের প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইসি কর্মকর্তা ও প্রার্থীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

রফিকুল ইসলাম বলেন, ‘আমরা আপনাদের কাছে কিছু কাগজ দিয়েছিলাম। সেই কাগজে আপনারা আপনাদের বক্তব্য তুলে ধরেছেন। আপনাদের সবার অভিযোগ আমরা আমলে নিয়েছি, আমরা ব্যবস্থা নেব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভোটারদের বলবেন ভোটকেন্দ্রে যেতে। এরপরও যদি যেতে না পারে তাহলে তো পুলিশ, ম্যাজিস্ট্রেট ও র‌্যাব আছে। তাদেরকে জানাবেন, তারা ব্যবস্থা নেবে।

তিনি বলেন, ইভিএমে একজনের ভোট আরেকজনের কাছে চলে যাওয়া কখনও সম্ভব না। আমার অনুরোধ আপনারা এক্সপার্ট নিয়ে আসেন এবং আমাকে দেখান। প্রমাণ হলে আমি ইভিএমে ভোট করব না। এ আশঙ্কার কোন কারণ নেই’। একজন প্রার্থী বলেছেন তিনি একটা ভোট পেয়েছেন। ইভিএমে কেউ একটা ভোট পেলে সেটাকে দুইটা করার সুযোগ আমার নেই। আপনারা ভোট দিতে আসেন আপনাদের ভোট আপনারাই দেবেন অন্য কারও দেওয়ার সুযোগ নেই।

 

Loading