২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৩
শিরোনাম:

বরগুনায় কিশোরী ধর্ষণ মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

বরগুনা থানার ওসি একেএম তারিকুল ইসলাম জানান, ১৫ বছর বয়সী ওই কিশোরীর মা বাদী হয়ে সোমবার থানায় ধর্ষণের মামলা দায়েরের পর অভিযুক্ত পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও তার ছেলে আরিফকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ২৪

Thank you for reading this post, don't forget to subscribe!

মেয়েটির মা জানান, স্বামী নেই তাই সবজি বিক্রি করে সংসার চালাতে তাকে। কাজের জন্য বাইরে গেলে মেয়েকে বাসায় একাই রেখে যেতে হত। নুরুল ইসলামের মেয়ে ও তার মেয়ে একই বয়সী এবং তারা বান্ধবী। ফলে তার মেয়ে প্রায়ই নুরুলের বাসায় থাকতো।

ওই কিশোরীর অভিযোগ, বাসায় গেলে নুরুল তাকে মাঝে মাঝে ভাল খাবার দিতো। এক পর্যায়ে বিয়ে করার কথা বলে তাকে ধর্ষণ করে নুরুল। এভাবে কয়েক মাস ধরে নুরুল তাকে ধর্ষণ করে। এরই মধ্যে একদিন নুরুলের ছেলে আরিফ তার বাবার সঙ্গে সম্পর্কের কথা সবার কাছে বলে দেওবার ভয় দেখিয়ে দুইদিন ধর্ষণ করেছে।

ওসি বলেন, মেয়েটি ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পরলে পাড়ার লোকজন ঘটনাটি জেনে যায়। রোববার এ বিষয়ে মেয়েটির পরিবার জেলা প্রশাসকের কাছে অভিযোগ করলে তিনি বরগুনা সদর থানায় ব্যবস্থা নিতে বলেন।

Loading