৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৬
শিরোনাম:

মিরপুরে অপহৃত ব্যক্তির বস্তাবন্দী লাশের খোঁজ দিল গ্রেপ্তার তিনজন

শফিউদ্দিন আরও বলেন, নুরুল আমিন রাত ১০টার মধ্যেই ঘরে ফেরেন। ২ জানুয়ারি বিকেলে বাসা থেকে বের হন তিনি। বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে নুরুল আমিনের মা আসায় তাঁকে দেখতে গিয়েছিলেন। ফেরার সময় বড় ভাইয়ের মোটরসাইকেলে চড়ে আসছিলেন।

পরদিন থানা ও ডিবি পুলিশ তদন্ত শুরু করে। গতকাল সোমবার দুপুরের দিকে নুরুল আমিনের মুঠোফোন থেকে একটা ফোন আসে। অপরপ্রান্ত থেকে শফিউদ্দিনের কাছে এক কোটি টাকা চাওয়া হয়।

শফিউদ্দিন বলেন, ‘‍আমাকে বলল, আমরা যে টাকা চেয়েছি এটা কাউকে বলবেন না। পুলিশকে জানানোর দরকার নেই। আমি শুধু ছেলেটার সঙ্গে কথা বলতে চাইলাম। বলল, সে অজ্ঞান হয়ে পড়ে আছে।’ এরপর আরও কয়েকবার মুক্তিপণ চেয়ে ফোন করে অপহরণকারীরা।

 

Loading