৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৭
শিরোনাম:

আ.লীগ প্রার্থীর গাড়িতে ডিবির স্টিকার, জরিমানা

কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর গাড়িতে ডিবির স্টিকার লাগানোর অপরাধে চালককে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে নৌকা প্রতীকের ওই প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ বুধবার সকাল ১০টায় উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। এ সময় মোহাম্মদ আলী (৩০) নামের গাড়িচালককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসেমকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. সাবিনা ইয়াসমিন।

আটক গাড়িচালক মোহাম্মদ আলী কুমিল্লার বরুড়া উপজেলার বাশতলি গ্রামের সফিকুল ইসলামের ছেলে। আর প্রার্থী আকুল হাসেম বরকইট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

Loading