বৃহস্পতিবার বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ডের রায়ের ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছেছে। হাইকোর্টের ডেসপাস শাখার কর্মকর্তারা নথিগুলো গ্রহণ করেন।
Thank you for reading this post, don't forget to subscribe!নিয়মানুযায়ী, এখন এ মামলার পেপারবুক তৈরি হবে। এরপর প্রধান বিচারপতি যখন বেঞ্চ নির্ধারণ করে দেবেন তখন নির্ধারিত হাইকোর্ট বেঞ্চে মামলাটি শুনানির জন্য যাবে।
গত ৮ ডিসেম্বর আবরার হত্যা মামলার রায়ে ২৫ আসামির সবাইকে দোষী সাব্যস্ত করে ২০ জনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। সেই সঙ্গে পাঁচজনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। আসামিদের মধ্যে ২২ জন কারাগারে রয়েছেন, তিনজন পলাতক।
![]()