৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১০
শিরোনাম:

জনতার চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান এর ব্যাক্তিগত তহবিল থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ—

নেয়ামূল হক নয়ন গজারিয়া প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মানবতার প্রতীক জনবান্ধব ও সুযোগ্য জনতার চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান আজ নিজের উদ্যোগে ব্যাক্তিগত তহবিল থেকে অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে উপহার স্বরূপ এবং এডভোকেট মৃনাল কান্তি দাস এম পি মহোদয় এর দিক নির্দেশনায় পোড়াচক বাউশিয়ার চর কুমারিয়া গ্রামে প্রায় দুই থেকে তিন শত পরিবারের সদস্যদের মধ্যে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

কম্বল বিতরণ এর সময় ইউনিয়নের আওয়ামী লীগের সংগঠনের নেতাকর্মী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত হয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী সমর্পণ করেন।

জনতার চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান বলেন আমার ইউনিয়নের কোন অসহায় শীতার্ত কষ্টে না থাকে সে দিকে লক্ষ্য রেখে আমার এ ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে।

Loading