৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪০
শিরোনাম:

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয়ের পক্ষ থেকে হাবীবুল্লাহ বাহার কলেজ ছাত্রলীগের শীতবস্ত্র বিতরন।

জাতির পিতার নিজ হাতে গড়া উপমহাদেশের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ ছাত্র সংগঠন শিক্ষা, শান্তি, প্রগতি’র পতাকাবাহী সংগঠন, মুক্তির সংগ্রামের সারথি বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি আল- নাহিয়ান খান জয়ের পক্ষ থেকে দুস্থ, অসহায় ও ছিন্নমূল পথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন হাবীবুল্লাহ বাহার কলেজ ছাত্রলীগ নেতা হারুন অর রশিদ। শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক এস.এম রিয়াদ হাসান ও কেন্দ্রীয় অন্যান্য নেতা-কর্মী সহ হাবীবুল্লাহ বাহার কলেজ ছাত্রলীগ নেতা হারুন অর রশিদ(সৌরভ), কলেজ ছাত্রলীগ নেতা সজিব কুমার,সাজ্জাদ খান,নাজমুল হাসান আরিফ,সাজ্জাদ,আরিফ শাহরিয়ার, রবি সহ প্রমুখ।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ সময়ে হাবীবুল্লাহ বাহার কলেজ ছাত্রলীগ নেতা হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উদ্যোগ মোতাবেক ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির অশংমূলক আমরা দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করছি। এ সময়ে তিনি আরো বলেন, মুক্তির সংগ্রাম থেকে শুরু করে বাংলাদেশ ছাত্রলীগ করোনা মহামারীতে ও সর্বদা জীবনের ঝুকে নিয়ে মানুষের পাশে ছিলো এবং আছে। তারই ধারাহিকতায় আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যের ভিতর মানুষের পাশে দাড়ানোর। আমরা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা কে অব্যহত রাখতে সর্বদা বদ্ধপরিকর।

Loading