৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১০
শিরোনাম:

ঢামেকে চতুর্থ শ্রেণীর কর্মচারীর ওপর ছাত্রলীগের হামলা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারীরা সোমবার সকাল ১০টায় আউটসোসিং বাতিলের পক্ষে ঢাকা মেডিকেল কলেজ এর অধ্যক্ষ মহোদয়ের অফিস কক্ষের সামনে অবস্থান ধর্মঘট পালন করে শান্তিপূর্ণ ভাবে ফেরার পথে ঢাকা মেডিকেল কলেজ এর কথিত ছাত্রলীগের কর্মীরা কর্মচারীর উপর হামলা চালায় এতে জনি নামে এক কর্মচারী আহত হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

এই খবর হাসপাতালে ছড়িয়ে পরলে কর্মচারীরা হামলা কারী ছাত্রদের ১০৮/১০৯ নং ওয়ার্ডের করিডোর প্রধান গেইট বন্ধ করে অবরোধ্য করে রাখে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও ঢাকা মেডিকেল কলেজ এর অধ্যক্ষ এসে পরিস্থিতি শান্ত করে ছাত্রদের নিরাপদ ভাবে বের করে দেয়। এরপর ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বাগানে এসে কর্মচারী উদ্দেশ্যে বলেন আপনারা শান্ত হন আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আমরা সবাই মিলে এই বিষয় ব্যবস্থা নিবো।

 

Loading