৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৮
শিরোনাম:

ইমরানের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন প্রভা

সাদিয়া জাহান প্রভা ও ইমরান মাহমুদুল। ছবি: সংগৃহীতসাদিয়া জাহান প্রভা ও ইমরান মাহমুদুল। ছবি: সংগৃহীত
বছরের শুরুতেই মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সঙ্গে গায়ক ইমরানের প্রেমের গুঞ্জন চাউর হয়। এ বিষয়ে নিয়ে কিছু না বললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভা জানালেন, গত বছরটি তাকে বদলে দিয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ইনস্টাগ্রামে ছবিসহ এমনই এক পোস্টের মাধ্যমে মুখ খুললেন এই অভিনেত্রী। রবিবার (৯ জানুয়ারি) রাতে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রভা।

ছবিটির ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘গত বছরটি আমাকে বদলে দিয়েছে। জীবনে যত খারাপ কিছুই ঘটুক না কেন, তা গ্রহণ করতে হবে। এটিও আমাকে বিশ্বাস করিয়েছে। খুব খারাপ কিছু প্রত্যাশা করলেই যে তা ঘটবে তা-ও নয়। ভালো-মন্দ দুটোই ক্ষণস্থায়ী।’

যে কারণে নিপুণের সঙ্গে নির্বাচনে অংশ নিচ্ছেন ইলিয়াস কাঞ্চনযে কারণে নিপুণের সঙ্গে নির্বাচনে অংশ নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন
প্রভা বিশ্বাস করেন, কাউকে ধরে রাখা যায় না। আর সে কথা উল্লেখ করেই এই অভিনেত্রী লিখেন, ‘কাউকে শক্ত করে ধরলেই যে সে থেকে যাবে কিংবা হালকা করে ধরলেই যে চলে যাবে বিষয়টি তেমন নয়।’

সমস্ত সংকট নিজেকেই কাটিয়ে উঠতে হয়। এ বিষয়টিও গত বছর খুব ভালো করে উপলদ্ধি করেছেন প্রভা। তা জানিয়ে তিনি লেখেন, ‘আপনি নিজেই নিজের রক্ষাকারী এ বিষয়টিও গত বছর আমাকে শিখিয়েছে। আপনি যদি নিজেকে রক্ষা করতে না পারেন, তবে অন্য কেউ করবে না।’

নির্বাচন শেষে কেউ মুখ দেখাদেখি বন্ধ করবেন না: নিপুণনির্বাচন শেষে কেউ মুখ দেখাদেখি বন্ধ করবেন না: নিপুণ
লেখাটির শেষাংশে প্রভা জানান, গত বছরটি গেম চেঞ্জার ছিল। কিন্তু জীবনের কি কি বদলে গেল, কীভাবে হলো সেসব বিষয় আড়ালে রেখেছেন এই অভিনেত্রী।

Loading