২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৪
শিরোনাম:

ককটেল বিস্ফোরণ : বিএনপির ১০ নেতাকর্মীর পাঁচ বছরের কারাদণ্ড

২০১৩ সাল ভাষানটেক থানা এলাকায় বিএনপির ডাকা হরতাল-অবরোধে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় বিএনপির ১০ নেতাকর্মীর পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ সোমবার ঢাকার ৯ নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কারিমা আক্তার ও ওবাইদুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, ২০১৩ সালের বিএনপির ডাকা হরতাল অবরোধে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ১০ নেতাকর্মীর পাঁচ বছর করে কারাদণ্ড, একই সঙ্গে ১৪ জনকে খালাসের আদেশ দিয়েছেন আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সুমন চন্দ্র, জসিম, আমিনুল, সোহেল, কাউছার, জুয়েল, আব্দুর রহমান, শহীদ, মহসিন ও লিটন।

খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- ইসমাইল, আজাদ, বকুল হোসেন, নজরুল ইসলাম, নাডু জামান, আব্দুল কালাম, জিলাফি বাচ্চু, বিকু জামান, জলিল ইসলাম, ফিরোজ, শামীম, কালা বাচ্চু, আলতাফ হোসেন ও সিরাজুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালে ২৬ নভেম্বর বিএনপিসহ ১৮ দলের ডাকা হরতাল-অবরোধের সময় আসামিরা ভাষানটেক থানার ভাষানটেক মোড়ে নাশকতা সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ভাষানটেক থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেন।

২০১৪ সালের ৩১ মার্চ আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন ভাষানটেক থানার উপ-পরিদর্শক এ বি এম আসাদুজ্জামান। মামলায় বিভিন্ন সময় ১০ জন আদালতে সাক্ষ্য দেন।

Loading