৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫১
শিরোনাম:

কলাপাড়ায় মৎস্য শ্রমিকের মৃত্যু

কলাপাড়া(পটুয়াখালীর)প্রতিনিধি :  কলাপাড়ায় মোলায়েম খান (৬০) নামের এক মৎস্য শ্রমিকের মৃত্যু হয়েছে। তাকে উপজেলার আলীপুর মৎস্য বন্দরে রাস্তার উপর পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে তাকে কুয়াকাটা হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোমবার দুপুরে আলিপুর বাজারের গদি পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এর আগেও তিনি অতিরিক্ত মদপান করতো বলে স্থানীয়রা জানায়। মৃত মোলায়েম খাজুরা গ্রামের মৃত এছাহাক খানের
ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মহিপুর থানার ওসি তদন্ত মনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে থানায়
নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

Loading