২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৭
শিরোনাম:

করোনা বাড়লে দায় বিএনপির: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার জনস্বার্থে বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। বিএনপি না মেনে তাদের কর্মসূচি চালালে করোনা সংক্রমণের দায় তাদেরকে নিতে হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর মিন্টু রোডের বাসভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।তথ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে সরকার। করোনা ও করোনার টিকা নিয়ে মিথ্যাচার করছের বিএনপি নেতারা।

সরকারকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিএনপি আবোলতাবোল বকছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির ধ্বংসাত্বক রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা আবারো সেই পথে হাঁটার চেষ্টা করছে। এ রকম করলে জনগণ তাদেরকে চিরতরে প্রত্যাখ্যান করবে।

এ সময় করোনা অতিমারির কারণে স্বাস্থ্যবিধি মেনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা এবং ভোট গ্রহণ করার আহ্বান জানান মন্ত্রী।

স্থানীয় সরকার নির্বাচনের প্রচারণায় সংসদ সদস্যরা অংশ নিতে পারবেন না, নির্বাচন কমিশনের এ নিয়মটি অগণতান্ত্রিক। এমন আচরণবিধি বৈষম্যমূলক বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করেছেন সংসদ সদস্য শামীম ওসমান। তারপর থেকে বিভিন্ন গণমাধ্যমে খবর হয় তার সংবাদ সম্মেলন নিয়ে।

এদিকে গতকাল সোমবার করোনা রোধে ১১ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

Loading