৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২০
শিরোনাম:

পুরান ঢাকার কাপড় ব্যবসায়ির মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার কাপড় ব্যবসায়ি সাইদুর রহমানের মুক্তির দাবিতে মানব বন্ধন কর্মসুচি পালন করেছে ইসলামপুরের ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসুচি পালন করা হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন, নোমানুর রহমান, শফিকুল ইসলাম, মোশারেফ হোসেন, আব্দুল আলিম প্রমুখ।
বক্তভরা বলেন, গত ১৯ ডিসেম্বর দুপুর ২টার সময় সাইদুর রহমান প্রতিদিনের মতো দোকানের কাপড় বিক্রিতে ব্যস্ত ছিলেন। এর মধ্যে দু’জন রঙিন পোশাকধারী লোক এসে জিজ্ঞাসা করেন, সাইদুর রহমান কে? দোকানের কর্মচারীরা আমার ভাইকে দেখিয়ে দেন। পরে তারা পার্শ্ববর্তী চায়না মার্কেটে কাপড় দেখানোর কথা বলে তাকে নিয়ে যায়। এ বিষয়ে কোতয়ালি থানায় গেলে থানা কর্তৃপক্ষ জিডি নেয়নি।

Thank you for reading this post, don't forget to subscribe!

থানা কর্তৃপক্ষ আমার ভাই সাইদুর রহমানের সাথে থাকা মোবাইল নম্বরটি ট্র্যাক করে জানান উনি মগবাজার এলাকায় আছেন, আপনারা রমনা থানায় জিডি করেন। আমরা রমনা থানা গেলে থানা কর্তৃপক্ষ বলে, যে এলাকা থেকে নিয়ে গেছে সেখানকার থানায় জিডি করেন। এভাবে রাত ১২টা পর্যন্ত দুই থানায় যাতায়াত করেও কোনও জিডি করতে পারিনি। গত ২৬ ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়। এরপরই পুলিশের পক্ষ থেকে জানানো হয় সাইদুর ডিবি পুলিশের কাছে আছে। কিন্তু তাকে কি মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা নিয়ে শুরু হয় নাটক।

পুলিশ খিলক্ষেত থানার একটি পুরনো জাল রুপি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলায় কোন নাম না থাকলেও ফরোয়ার্ডিংয়ে বলা হয়, ২৬ ডিসেম্বও রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদেও ভিত্তিতে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়তে অভিযান চালিয়ে সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ ইসলামপুরের খান প্লাজাসহ আশপাশের কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট দেখা যায়, ১৯ ডিসেম্বও দুপুওে সাইদুরকে দোকান থেকে ডেকে নিয়ে গাড়িতে তোলা হচ্ছে। বক্তরা অবিলম্বে সাইদুরের মক্তির জন্য পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।

Loading