ঢাকা: নীলফামারীর জেলা প্রশাসক (ডিসি) পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নাফিসা আরেফিনের নিয়োগ বাতিল করেছে সরকার।
Thank you for reading this post, don't forget to subscribe!নীলফামারীর নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) খন্দকার ইয়াসির আরেফীন।বুধবার (১২ জানুয়ারি) নাফিসার নিয়োগ আদেশ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পাশাপাশি নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়।
নাফিসা আরেফিনকে গত ৫ জানুয়ারি নীলফামারীর ডিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
![]()