বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত কাওয়ালি কনসার্টে হামলা চালিয়ে মঞ্চ ভাঙচুর ও দর্শনার্থীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
Thank you for reading this post, don't forget to subscribe!কনসার্টের আয়োজকরা জানান, হামলায় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শাখার নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে অংশ নেন। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আয়োজকদের দাবি, হামলায় মাহফিল দেখতে আসা দর্শক, আয়োজক এবং সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদের দুই পক্ষের মধ্যে চেয়ার ছুড়াছুড়ির খবর পাওয়া গেছে। প্রোগ্রামটি বন্ধ রয়েছে।
![]()