২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫১
শিরোনাম:

রাজনৈতিক অনুষ্ঠান সীমিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ফের সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান সীমিত করার উপড় জোর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (১২ জানুয়ারি) বিকালে তিনি এই কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান সীমিত করতে হবে। আর যদি আইন না মানা হয় তাহলে জরিমানা করা হবে।

এর আগে সোমবার মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে ১১টি বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে ১৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উন্মুক্ত স্থানে সর্ব সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়।

Loading