নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে আড়াইহাজারের ইলমদী বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!নিহতরা হলেন-মফিজুল, জমিরুল ও নবী। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে গার্মেন্টস শ্রমিকদের বহনকারী একটি বাসে ডাকাতিকালে তাদেরকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা আসলেই ডাকাত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
![]()