৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৬
শিরোনাম:

যশোরে স্কুলের সেপটিক ট্যাংকে নারীর মরদেহ

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে চল্লিশোর্ধ্ব অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে বিদ্যালয়ের পাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। যে কারণে আজ প্রধান শিক্ষকের নেতৃত্বে কয়েকজন শিক্ষক বিদ্যালয়ের পেছনে যান এবং সেপটিক ট্যাংকের মুখ খোলান। এসময় তার মরদেহ সদৃশ বস্তু দেখে পুলিশে খবর দেন।

পরে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেনের নেতৃত্বে পুলিশে একটি টিম সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, অজ্ঞাতপরিচয় ওই নারীর পরিচয় শনাক্তে ও হত্যার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিচয় জানার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Loading